ব্রেকিং নিউজ :
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে তিন দিনের অনুশীলন সেশনের প্রথম দিন ম্যাচের আবহে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল। এমনটা জানিয়েছেন প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে প্রথম ১০ এবং শেষ ১০ ওভারে ম্যাচের আবহে ব্যাটিং অনুশীলন করেছে বাংলাদেশ দল। কিভাবে প্রথম এবং শেষ পাওয়ার প্লে ভালোভাবে কাজে লাগানো যায় সেটি নিয়েই দক্ষতা বাড়ানোর চেষ্টা করেছে।
দীর্ঘদিন ধরেই পাওয়ার প্লেতে বাংলাদেশের দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। আধুনিক ক্রিকেটে পাওয়ার প্লের ২০ ওভার ম্যাচের চিত্র পাল্টে দেয়।
আজ মৃত্যুঞ্জয় বলেন, ‘আজকের অনুশীলন সেশনে, কোচ আমাদের প্রথম ১০ ওভার এবং শেষ ১০ ওভারে কীভাবে ব্যাট করতে হবে সেই দিক নির্দেশনা দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের জন্য কোচ ম্যাচের আবহ তৈরি করায় ব্যাটাররা ব্যাট করতে এসে পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেছে।’
সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি আইসিসি সুপার লিগের অর্ন্তভুক্ত আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রস্তুতির অংশ। মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত হবে সিরিজটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।
মৃত্যুঞ্জয় আরও বলেন, ‘সিলেট ও ইংল্যান্ডের  উইকেট প্রায় একই রকম। আজ আমরা যে উইকেটে অনুশীলন করেছি সেখানে বাউন্স ছিল। এখানে পুরোপুরি একই উইকেট পাবেন না তবে কিছুটা মিল আছে যা আমরা ব্যবহার করার চেষ্টা করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat