ব্রেকিং নিউজ :
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ৪৫৯১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধান কর্তন উদ্বোধন করছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম
বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার বোরো ধান কর্তনের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। উদ্বোধনী অনষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেছেন, বর্তমান সরকার কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চান। শষ্য ভান্ডার খ্যাত বগুড়ায় কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে। 
সকালে সারিয়াকান্দি ফুলবাড়ি ইউনিয়নের আমতলী গ্রামের কৃষক ছানাউল ইসলামের জমিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করেন। তিনি বলেন, যাদের জমির ফসল পেকে গেছে তাদের দ্রুত ধান কেটে ঘরে তোলার আহ্বান জানান। কারণ যে কোন মূহুর্তে ঝড়-শীলা বৃষ্টি হলে ধান নষ্ট হতে পারে।  
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি-সোনাতলা আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। তিনি বলেন, বগুড়ায় শস্য হিমাগার স্থাপন করতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরে আবেদন দেয়া হয়েছে। আশা করা যাচ্ছে সামনের বছর বগুড়ায় একটি হিমাগার স্থাপন করা হবে। জননেত্রী শেখ হাসিনা সবসময় কৃষক এবং কৃষির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আছেন।
বোরোধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত আরো উপস্থিত ছিলেন- সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া খামার বাড়ীর উপ-পরিচালক মতলবুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন কুমার বসাক। 
এ দিকে বৃহস্পতিবার সারিয়াকান্দি উপজেলা হাট ফুলবাড়ির হাটে ব্যাপারীরা কৃষকের কাছ থেকে (বিআর-২৮) ধান কিনছে সাড়ে ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা মন। 
সারিয়াকান্দির ফুলবাড়ির জহুরুর ইসলাম জানান, তিনি আধা পাকা ধান বিক্রি করেছেন ১ হাজার ১০০ টাকা মন। তবে শুকনা ধান  সাড়ে ১ হাজার ২০০ ৫০ টাকা। কৃষক লাল মোহাম্মদ জানান, বিঘাতে ১৯ মন থেকে ২২ মন পর্যন্ত ধান পেয়েছে অনেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat