ব্রেকিং নিউজ :
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার : প্রাণিসম্পদ মন্ত্রী আমিন-উর রশীদ সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে : রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত বাঁশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসায়ীকে জরিমানা চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৮ সদস্য গ্রেপ্তার তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ৫৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, আধুনিক প্রযুক্তির অপব্যবহার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
তিনি বলেন, কোনোভাবেই আধুনিক প্রযুক্তির অপব্যবহার করা যাবে না। যারা অপব্যবহার করবেন, তাদের আইনের মুখোমুখি হতেই হবে। 
আসাদুজ্জামান খান কামাল আজ দুপুরে জেলার চান্দিনা উপজেলার পৌর আধুনিক কমিউনিটি সেন্টারে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা কেউ ভুয়া নিউজ দেবেন না, উদ্দেশ্যমূলক কোনো প্রচারণা আপনারা করবেন না। অসত্য নিউজ কেউ ফেসবুকে প্রচার করবেন না। আপনাদের বিবেকে যেটা বলে সেটাই আপনারা চর্চা করবেন। তা না হলে আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, সবই আঁধারে ডুবে যাবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, আমরা কোনো ষড়যন্ত্রে বিশ্বাসী না, আমরা কোনো পেশিশক্তি ও বন্দুকের নলে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের শক্তি। জনগণ আমাদের সঙ্গে আছে। কে, কী বলল এগুলো কোনো কাজ হবে না। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন।
আসাদুজ্জামান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর খুনি কুলাঙ্গারদের একজন রয়েছে এই চান্দিনার সন্তান। আমরা তাকে ধরার জন্য সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যেখানেই থাকুক তাকে বিচারের আওতায় আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকেই হেসেছিলেন। আজ তার সুফল আমরা পাচ্ছি। আমরা ডিজিটালাইজড হয়েছি বলেই সারা পৃথিবীতে একটা অবস্থান নিয়েছি। 
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে, প্রয়োজন হবে স্মার্ট ইকোনমি, স্মার্ট সিটিজেন।  
আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুর দৌহিত্র সজিব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীকে সকল পরামর্শ দিয়ে থাকেন। এই ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তার পরামর্শ শতভাগ কাজে লেগেছে।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। যতদিন শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন আলোকিত থাকবে বাংলাদেশ।
সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন কুমার বক্সী। 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার আব্দুল মান্নান, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিটন সরকার ও দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat