ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১৫
  • ৭৯০৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার কাউকে আগামী নির্বাচন বারচাল  করতে দেবে না।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘কেউ যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, আমরা তা করতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না এবং কেউ সৃষ্টির চেষ্টা করলে তাদের বিপক্ষে  ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। আমরা  নির্বাচনে অংশ নেব  এবং জনগণের রায়ে আমরা বিশ^াস করি। 
সাধারণ নির্বাচন নিয়ে নিঃশর্ত রাজনৈতিক সংলাপের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক  অনেক কথাই বলেন। তবে  জনগণ  কী বলে সেটাই আসল কথা।
তিনি বলেন,‘তাদের (বিদেশিদের) কথা যুক্তিসঙ্গত ও  বাস্তবতার সাথে মিল না  থাকলে আমরা শুনবো না।  তিনি আরো বলেন, দেশের  জনগণ ভোটের জন্য অধীর আগ্রহে  অপেক্ষা করছে।
তিনি বলেন, বিএনপি সরকারী সম্পত্তি ধ্বংস করেছে এবং ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে। আমরা অগ্নি সন্ত্রাস দেখতে চাইনা।
তিনি আরো বলেন, ‘আমরা কোনো সহিংসতা দেখতে চাই না। জনসাধারণের জান-মাল  রক্ষার দায়িত্ব সরকারের। আমরা মানুষ হত্যার সুযোগ দেব না।’ 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করতে হবে।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছেন তারা আসলে ঘুমিয়ে আছেন এবং তারা গাজার বর্বরতার কথা বলেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat