ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৫৬৬২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের উত্তরাঞ্চলীয়  শানজি প্রদেশে বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে  ১১ জন প্রাণ হারিয়েছে এবং ৫১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ৫০মিনিটের দিকে (গ্রিনিচ মান সময় বুধবার) শানজি প্রদেশের লুলিয়াং নগরীর লিশি জেলার ইয়ংজু কয়লা কোম্পানির চারতলা বিশিষ্ট একটি ভবনে এ অগ্নিকা- ঘটে।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, এ অগ্নিকাণ্ডে ‘১১ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং নিহতের নির্দিষ্ট সংখ্যা  এখনো গণনা করা হচ্ছে।’
তারা আরো জানায়, ‘এখন পর্যন্ত মোট ৬৩ জনকে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফাস্ট পিপলস হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
খবরে বলা হয়, সেখানে ‘উদ্ধার অব্যাহত রয়েছে এবং অগ্নিকা-ের কারণ খতিয়ে দেখা হচ্ছে।’
এ অগ্নিকা-ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে ওই ভবন থেকে আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া বের হতে  দেখা যাচ্ছে। ফুটেজটিতে কয়েক ডজন লোককে পার্কি লটে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
খবরে বলা হয়, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার এবং আইনের শিথিলতার কারণে চীনে প্রায় বিভিন্ন শিল্প কারখানায় দুর্ঘটনা ঘটে থাকে।
গত জুলাই মাসে চীনের উত্তরপূর্বাঞ্চলে একটি স্কুল জিমের ছাদ ধসে ১১ জন প্রাণ হারায়।
এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে ২৯ জনের মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat