ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১৬
  • ৩৪৯৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বায়ুদূষণ কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তাই দ্বিপাক্ষিক আলোচনা গুরুত্বপূর্ণ। বায়ুদূষণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার বিকল্প নেই। 
জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে স্বনীতি গ্লোবাল আয়োজিত ‘বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ডায়ালগ’ অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সাথে প্রদ্যুৎ বরদলৈ এমপির নেতৃত্বে ভারতীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের সদস্যরা মতবিনিময় করেন।   
স্পিকার বলেন, বায়ু দূষণ প্রতিরোধে বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক  বৈঠক বায়ুদূষণ রোধে মাইলফলক হিসাবে কাজ করবে। দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উভয়পক্ষের অর্জিত জ্ঞান বাস্তবায়নের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ সম্ভব। 
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, বায়ু দূষণ মৌলিক মানবিক ইস্যু, যা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা কার্যকর ভূমিকা রাখতে পারে।  
প্রদ্যুৎ বরদলৈ এমপি বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য সংসদীয় উদ্যোগ ও সরকারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 
ভারতের প্রতিনিধিদলের ড. ফৌজিয়া খান এমপি বলেন, বায়ু দূষণ কমানোর জন্য সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে নিয়ে এবং তৃণমূল পর্যায়ে টেকসই জীবিকা নিশ্চিতে কাজ করতে হবে। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, জনস্বাস্থ্য মৌলিক বিষয় এজন্য বাংলাদেশ এটাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বায়ুদূষণ রোধে ককাস গঠনের পরামর্শ প্রদান করেন।
“পার্লামেন্টারি গ্রুপ ফর ক্লিন এয়ার” এর উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন উপস্থাপন করেন “পিজিসিএ” এর সদস্য প্রদ্যুৎ বরদলৈ ও  ড. ফৌজিয়া খান।
দ্বি-পাক্ষিক ডায়ালগে সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, পীর ফজলুর রহমান, মোয়াজ্জেম হোসেন রতন, রাজি মোহাম্মদ ফখরুল, তামান্না নুসরাত বুবলী এবং উম্মে ফাতেমা নাজমা বেগম মূল্যবান মতামত প্রদান করেন। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat