ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৫৪৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কোন রাজনৈতিক দল নির্বাচন এসে সহায়তা চাইলে সে দলকে অবশ্যই সহায়তা দেয়া হবে। যারা নির্বাচনে অংশ নেবে তাদের সকল ধরণের সহায়তা করা হবে। তিনি আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো। তবে রাজনৈদিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যে সকল দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যতরকম চেষ্টা করা তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসনেরর ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, চিরকাল সরকারী দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতিমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানা গেছে। তারা ইতোমধ্যে তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat