ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-১৯
  • ৪৫৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে আজ রোববার তার কার্যালয়ে স্কটল্যান্ডের ক্রস পার্টি গ্রুপের কনভেনার এবং লেবার পার্টির সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমএসপি’র নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয়ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় অধিবেশন, শিক্ষা ব্যবস্থা, সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ-স্কটল্যান্ডের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের পারস্পরিক সফর বিনিময়ের মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব।
রাষ্ট্রপতির আদেশক্রমে সংসদের এক অধিবেশন থেকে পরবর্তী অধিবেশন ৬০ দিনের মধ্যে হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, রাষ্ট্রপতি বছরের ১ম অধিবেশনে ভাষণ প্রদান করেন এবং বছরে পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হয়। স্পিকার বলেন, প্রত্যেক দিনের অধিবেশনে এক ঘন্টা করে প্রশ্ন-উত্তর পর্ব রয়েছে এবং প্রতি বুধবার প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। 
তিনি বলেন, প্রতি অধিবেশনে মোট কত ঘন্টা আলোচনা হবে, তা কার্য উপদেষ্টা সভায় ঠিক করা হয় এবং আলোচনার জন্য নির্দিষ্ট সময় সরকার ও বিরোধী দলের মধ্যে ভাগ করে দেওয়া হয়। সরকার ও বিরোধীদলীয় হুইপদের সিদ্ধান্ত অনুসারে সংসদ সদস্যরা সক্রিয় আলোচনায় অংশগ্রহণ করেন।
স্পিকার বলেন, বিশ্বের কোন দেশেই নির্বাচনকালীন সময়ে ক্ষমতাসীন দলের ক্ষমতা ত্যাগের নজির নেই। নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নকরণের জন্য সকল কাজ করবে এবং সরকার তার স্বাভাবিক নিয়মে চলবে।
স্কটল্যান্ডের ক্রস পার্টি গ্রুপের কনভেনার এবং লেবার পার্টির সংসদ সদস্য ফয়সল চৌধুরী এমএসপি বলেন, বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রতিষ্ঠা করা যেতে পারে। এসময় তিনি বাংলাদেশের প্রথম নারী স্পীকার হিসেবে দায়িত্ব পালনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।
এ সময় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ডেপুটি ক্রস পার্টি কনভেনার এবং কনসারভেটিভ পার্টির সংসদ সদস্য মাইল ব্রিগস এমএসপি, ন্যাশনাল পার্টির ইভলিন টুয়িড, বাংলাদেশ বিষয়ক সিপিজি'র নন-এমএসপি মেম্বার জুনেদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান এবং লুৎফর রহমান খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat