ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৬৭৮৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনা প্রতিষ্ঠান মেসার্স ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেড ২ কোটি ৮২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে উত্তরা ইপিজেডে একটি ডাইড টেক্সটাইল ইয়ার্ন তৈরীর কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) প্রতিষ্ঠানটির সাথে আজ ঢাকায় বেপজা কমপ্লেক্সে চুক্তি স্বাক্ষর করে। 
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইউ মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বিনিয়োগের জন্য উত্তরা ইপিজেডকে নির্বাচন করার জন্য নির্বাহী চেয়ারম্যান ইউনাইটেড স্পিনিং অ্যান্ড ডায়িং লিমিটেডকে  ধন্যবাদ জানান।পটুয়াখালী ও যশোর ইপিজেড স্থাপনের কথা উল্লেখ করে তিনি সেখানে বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান।
ইউ মিন বলেন, ইপিজেডে এটা তাদের প্রথম বিনিয়োগ এবং এখানে তাদের আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তাঁরা কারখানার উৎপাদন শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কারখানাটি ১৮১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তারা বার্ষিক ১২ হাজার মেট্রিক টন ডাইড টেক্সটাইল ইয়ার্ন উৎপাদন করবে। 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম  ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশীদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat