ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১১-২০
  • ৪৫৮২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫৮টি ভাষণের সংকলন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব-এর ভাষণ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। তিনি তার সরকারি বাসভবন গণভবনে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেনের সংকলিত বইটির মোড়ক উন্মোচন করেন।
বইটির ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী । এতে প্রতিটি বক্তৃতার সম্পূর্ণ অডিও সংস্করণের কিউআর কোড অন্তর্ভুক্ত রয়েছে। বইটি প্রকাশ করেছে মাওলা ব্রাদার্স। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংকলক মো. আকরাম-আল-হোসেন এবং মাওলা ব্রাদার্সের মালিক আহমেদ মাহমুদুল হক।
বইটির প্রকাশক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ইতিহাসের অমূল্য উপাদান। তাঁর ভাষণ একদিকে যেমন তাঁর সংগ্রামী জীবনকে প্রতিফলিত করে, অন্যদিকে বাঙালি জাতির আত্মত্যাগের গৌরব ও স্বাধীনতার আকাক্সক্ষাকে তুলে ধরে। মাহমুদুল হক বলেন, বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার উজ্জ্বল দলিল। ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক বলিষ্ঠ ভাষণের ফলে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। ঐতিহাসিক ভাষণের কারণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক অঙ্গনে ‘রাজনীতির কবি’ উপাধিতে ভূষিত হন। হক বলেন পরবর্তীতে ইউনেস্কো ভাষণটিকে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসাবে স্বীকৃতি দেয় এবং এটিকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে (এমওডব্লিউ) অন্তর্ভুক্ত করে। এই বইয়ে অন্তর্ভুক্ত তাঁর ভাষণসমূহ শুধু বাংলাদেশের জনগণের নয়, সমগ্র বিশ্বের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতার পথ দেখাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat