ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৪৮১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষিণের পর বলিউডেও বেশ জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়ে নির্মাতাদের কাছে আস্থার জায়গাও তৈরি করেন তিনি। অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে ‘রেড’ ছবির পর থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রাখতে শুরু করেন বলিউডের সঙ্গে। এমনকি কয়েক মাস ধরে কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকছেন তিনি। 
গত ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন ইলিয়ানা। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। যা নিয়ে সমালোচনাও কম হয়নি। 
তবে ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরই পরিষ্কার করেন সবটা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দু-সপ্তাহ আগেই বিয়ে সারেন তিনি। কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী-এখনই সব কিছু প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা। এর মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন তিনি। বলিউডের পাট চুকিয়ে ছেলে ও স্বামীর সঙ্গে আমেরিকা চলে যাচ্ছেন ইলিয়ানা। ঘনিষ্ঠ সূত্রের খবর, অভিনয় নয়, বরং নিজের পারিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়ানা। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে এখনও কোনও ঘোষণা আসেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat