ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-০৪
  • ৫৬৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে গার্ল গাইডস দীক্ষাদান ও শিক্ষার্থীদের মাঝে ব্যাজ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ সোমবার দুপুরে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন হচ্ছে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন। কারিগরি ও শিক্ষার্থীদের মাঝে নীতি নৈতিকতা ও নিজের অধিকার সম্পর্কে সচেতন করে ভবিষতের নতুন নেতৃত্ব তৈরিতে গার্ল গাইডস এসোসিয়েশন বিরাট কার্যকর ভূমিকা রাখছে। তারাই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি গার্ল গাইডস এসোসিয়েশনকে স্বাবলম্বী করতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন। আজ বিজয়ের মাসে তোমাদের দীক্ষাদান ও ব্যাজ প্রদান করে আমরা গৌরববোধ করছি।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের জেলা কমিশনার জেবিকা সিদ্দিকা খাতুন চৌধুরীর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডসের আহ্বায়ক শিক্ষিকা শরীফা খাতুন, স্থানীয় ট্রেজারার চৌধুরী ফেরদৌসি কামাল, জেলা ট্রেজারার শামীমা আক্তার নেভী, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের গার্ল গাইডস্ এর সদস্য অলকা দাশ ও কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার শিক্ষিকা জ্যোৎস্না বেগম।
সবশেষে গার্ল গাইডস্ এসোসিয়েশনের সদস্য সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও লেখাপড়ার পাশাপাশি বাড়ির বিভিন্ন কাজে পরিবারকে সহযোগিতা করা, শরীচর্চা, পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও রাখার বিষয়ে গার্ল গাইডসদের
বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat