ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৪৬৯৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া দিবস উপলক্ষে জেলার পাঁচ জন জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ এই জয়িতাদের সম্মাননা দেয়া হয়। 
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের রুমানা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মাগুরা সদরের দোয়ারপাড় এলাকার এলোয়ারা সুলতানা, সফল জননী শ্রীপুর উপজেলার আমলসার কোদলা গ্রামের পিকিরন নেছা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মহম্মদপুরের উম্মেহানি সুলতানা এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা মাগুরা শহরের বাজার পাড়া এলাকার লিপিকা দত্ত। 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, জয়িতা লিপিকা দত্ত ও এলোয়ারা সুলতানা। 
এর আগে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে ‘নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ’ -এই প্রতিপাদ্য নিয়ে জেলা কালেক্টরেট চত্বরে মানববন্ধনের আয়োজন করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat