ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-০৯
  • ৫৬৪৬৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেগম রোকেয়া দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি নানা বাঁধা উপেক্ষা করে প্রতিষ্ঠিত হওয়া ৩১ জয়িতাকে পুরস্কৃত করেছে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর।
আজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে জেলা পর্যায়ে পাঁচ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ। এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, পৌর মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, মহিলা সংস্থার সভাপতি এ্যাড. রওশন আরা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক রাফিয়া ইকবাল।
জেরা পর্যায়ে শিক্ষা ও চাকুরী ক্যাটাগরিতে রীনা রাণী দাস, অর্থনৈতিক সাফল্যে কামরুন্নাহার, সফল জননী হিসেবে নাজমা খানম, সমাজ উন্নয়নে আসমা আক্তার ও নির্যাতন অতিক্রম করে নতুন উদ্যোগে এগিয়ে চলা সুফিয়া বেগমকে এই সংবর্ধনা দেয়া হয়। এ সময় জয়িতাদেরকে উত্তরীয়, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। 
এ ছাড়া উপজেলা পর্যায়ে অনুরুপ আনুষ্ঠানিকতার মাধ্যমে ডামুড্যা উপজেলার ৫জন, নড়িয়া উপজেলার ৫জন, ভেদরগঞ্জ উপজেলার ৫জন, গোসাইরহাট উপজেলার ৫জন, শরীয়তপুর সদর উপজেলার ৩ জন ও জাজিরা উপজেলার ৩জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat