ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-১১
  • ৩৪৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন জীবনে একাধিকবার রক্তদানকারী ৩০০ জন স্বেচ্ছাসেবী রক্তদাতাকে সম্মাননা প্রদান করেছে।
রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান।
তিনি বলেন, স্বেচ্ছা রক্তদাতারা রক্তদানের মাধ্যমে কোনো রকম প্রত্যাশা ছাড়াই মূলত নিজ অস্তিত্বের একটি অংশ দান করেন। তাদেরকে অভিনন্দন। স্মার্ট বাংলাদেশ গড়তে এমন ত্যাগী মানুষেরই প্রয়োজন।
প্রধান অতিধি বলেন, মুমূর্ষু কিংবা ঝলসে যাওয়া রোগীদের জন্যে স্বেচ্ছা রক্তদাতাদের রক্তদানের এই ধারা অব্যাহত রাখতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। রক্তদান ছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, বিশ্বব্যাপী মেডিটেশন এখন বিকল্প চিকিৎসা পদ্ধতি।
এসময় তিনি স্বেচ্ছা রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। কমপক্ষে ৩ বার রক্তদান করে লাইফ লং, ১০ বারের দানে সিলভার, ২৫ বারের গোল্ডেন এবং ৫০ বার রক্তদান করে প্লাটিনাম ক্লাবের সদস্য হয়েছেন- এমন তিন শতাধিক স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা প্রদান করা হয়। 
কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক নাহার আল বোখারির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক এম রেজাউল হাসান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat