ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-১২
  • ৩৪৭৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরপর দুটি সিনেমা বক্স অফিসে রেকর্ড গড়ায় রীতিমতো হাওয়ায় ভাসছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সেই ধারাবাহিকতা তার মুক্তি প্রতীক্ষিত ‘ডানকি’ সিনেমাতেও দেখা যাবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা। এরইমধ্যে সিনেমাটির লুক, ট্রেলার ঘিরে দর্শক কৌতুহলও দেখা গেছে।
অন্যদিকে নিজেদের শেষ মুক্তি পাওয়া একাধিক সিনেমা মুখ থুবড়ে পড়ায় হতাশায় ভুগছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস ও শ্রুতি হাসান। যদিও শুরু থেকেই আলোচনায় রয়েছেন এই জুটির নতুন সিনেমা ‘সালার’। তবে ব্যবসায়িক ও ক্যারিয়ারের শঙ্কা থেকে একাধিকবার পেছানো হয় সিনেমাটির মুক্তির তারিখ।
অবশেষে আসছে ২০ ডিসেম্বর পর্দায় আসছে শ্রুতি-প্রভাসের সালার। তবে যে কারণে মুক্তি পেতে বিলম্ব হয়েছে ঠিক একই কারণ এবারও শঙ্কা তৈরি করেছে। জানা গেছে, একইদিন পর্দায় আসছে শাহরুখ খানের ‘ডানকি’! যদিও ৫ বছর আগে দক্ষিণী কেজিএফ চ্যাপ্টার ১ সিনেমার কাছে হেরে গিয়েছিল শাহরুখের জিরো। তবে এবার চিত্রটা ভিন্ন হওয়ায় উল্টো ধারণা করছেন অনেকেই।
শাহরুখের চলমান ঝড়ে উড়ে যেতে পারেন শ্রুতি-প্রভাস, এমনই মনে করছেন সমালোচকরা। যদিও বিষয়টি নিয়ে অনেকটাই নির্ভার থাকছেন প্রভাস-শ্রুতি। তাদের মতে, দুটি সিনেমার তারকা, গল্প এবং নির্মাণ ভিন্ন ভিন্ন ঘারানার হওয়ায় দর্শকরা গ্রহণ করবেন। তবে একই সময়ে মুক্তির কারণে দর্শকদের সময় মেলানো একটু কঠিন হতে পারে। যে কারণে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তারা। সেই জায়গা থেকে শ্রুতি-প্রভাসের ক্যারিয়ার কোনদিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat