ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৩৪৮৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এরইমধ্যে হলিউড-বলিউডের অনেককেই ফিলিস্তিনের সমর্থনে কথা বলতে দেখা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইজরায়েল-হামাস যুদ্ধ নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুললেন এই অভিনেত্রী।
দু-পক্ষের যুদ্ধের মধ্যে আটকে পড়া ফিলিস্তিনি শিশুদের সমর্থনে সোমবার বিশেষ বার্তা দিলেন বলিউড এই তারকা। এই রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের অনুরোধ জানিয়ে একটি পোস্ট তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যা মুহূর্তেই ভাইরাল।
উল্লেখ্য, এরইমধ্যে ইজরায়েল ও হামাসের একে অপরের উদ্দেশ্যে লাগাতার বোমাবর্ষণ, গোলাবারুদের মধ্যে হাজার হাজার নাবালক-নাবালিকা নিহত হয়েছে। চাপা পড়েছে ধ্বংসস্তূপে। যা নিয়ে জাতিসংঘ বারবার উদ্বেগ প্রকাশ করেছে। এবার সেই জাতিসংঘের একজন প্রতিনিধি হিসেবেই যুদ্ধ বিরতির অনুরোধ করলেন প্রিয়াঙ্কা চোপড়া।
তিনি ইনস্টাগ্রামে স্টোরিতে যে পোস্টটি শেয়ার করেছেন সেটা ইউনিসেফের এক্সিকিউটিভ ডিরেক্টর ক্যাথরিন রাসেলের একটি উদ্ধৃতি। যেখানে লেখা, ‘শিশুদের জন্য মানবিকভাবে যুদ্ধবিরতি প্রয়োজন।’ তবে শুধু সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েই নিজের দায়বদ্ধতা থেকে সরে আসেননি প্রিয়াঙ্কা, যুদ্ধ বিরতির ডাক দিয়ে পথেও নেমেছেন তিনি। সম্প্রতি রিচার্ড গিয়ার, হাসান মিনহাজ, গিগি ও বেলা হাদিদের মত অনেক সেলিব্রেটি যুদ্ধ বন্ধের দাবিতে পথে নামেন। যেখানে তাদের সঙ্গে সামিল হন প্রিয়াঙ্কাও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat