ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৩-১২-১৪
  • ৫৯৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে একটি জাতিকে মেধা শূণ্য করতে পরিকল্পিতভাবে দেশের সূর্য সন্তানদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। তাদের আতœত্যাগ বৃথা যায়নি। আমাদের দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। আতœ উপলব্ধির এ দিনে সবাইকে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। তবেই দেশ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী, বীর মুক্তিযোদ্ধা মকছেদ আলী মোল্লা, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।
এ উপলক্ষে বিকেল সাড়ে চারটায় ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি আলোচনা সভা শেষে বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূিচ গ্রহণ করেছে। সন্ধ্যা সাতটায় নাটোর প্রেসক্লাব আয়োজন করেছে আলোচনা সভার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat