ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ৩৪৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাঁদপুর জেলা শহরের জামতলা এলাকার মাদকসেবী হারুনুর রশিদকে (৪০) এক সপ্তাহের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।
কারাদন্ড প্রাপ্ত মাদকসেবী রশিদ শহরের জামতলা এলাকার হাওলাদার বাড়ির ওয়াব মিয়ার ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য অধিদপ্তর সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার এশার নামাজের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামী হারুনুর রশীদকে গাঁজা সেবনরত অবস্থায় ২০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ জানান, বৃহস্পতিবার রাতে  ভ্রাম্যমাণ আদালতে একজন মাদকসেবীকে সাতদিনের  কারাদন্ড দেয়া হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat