ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৬
  • ২৩৪৩২৬২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট, দক্ষ এবং ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি এবং দক্ষ নাগরিক তৈরিতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
আজ দিনাজপুরের বিরল উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। 
দিনাজপুরের ২ আসনের সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়ায় তাকে এই সংবর্ধনা  দেয়া হয়।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আপনাদের ভালোবাসা আমার চলার পথে পাথেয়। আপনারা পরপর চারবার নির্বাচিত করায় কতৃজ্ঞতার কোনো শেষ নেই। আপনাদের এই ভালোবাসার কাছে আমি চিরঋণী। আমার মহান নেত্রী দেশরতœ শেখ হাসিনার কাছে ঋণী, যিনি ২০০৮ সালে প্রথম নৌকা মার্কা দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন।” 
তিনি তার এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে বলেছে উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান। বাংলাদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, ১৬ কোটি মানুষের বাংলাদেশ। এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের অধিকার আছে, প্রত্যেকটি মানুষের করণীয় আছে। আগামীতে কর্মসংস্থানের যে ইশতেহার ঘোষণা করা হয়েছে, সেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং দক্ষ নাগরিক তৈরি করতে হবে। এই জায়গায় আমাদের কোনো প্রকার ছাড় দেয়া যাবে না।
খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধুর আহ্বানে ৩০ লক্ষ শহীদ রক্ত দিয়েছেন। তারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়েছন। জাতির পিতা দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বিপ্লবের হাল ধরে আমাদের মুক্তি দিয়েছেন। সেই মুক্তি সেই জায়গায় নিয়ে যেতে হবে স্মার্ট ও উন্নত বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে। 
বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিকি সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার আবুল কাশেম অরু, ডেপুটি কমান্ডার রহমান আলী সহ সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে বরণ করে নেন প্রতিমন্ত্রীকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat