ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৬৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া রবিবার বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পরমাণু ক্ষমতাধর এ রাষ্ট্রের এটি হচ্ছে ধারাবাহিক উস্কানিমূলক পদক্ষেপের ক্ষেত্রে সর্বশেষ একটি পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পিয়ংইয়ং পীত সাগর অভিমুখে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর মাত্র কয়েকদিন পর এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো। তারা জানায়, এটি ছিল নতুন প্রজন্মের কৌশলগত ক্রজ ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা।
উত্তর কোরিয়া নমতুন বছরে তাদের দেশের অস্ত্র পরীক্ষা কার্যক্রম জোরদার করেছে। এসবের মধ্যে রয়েছে তাদের কথিত ‘পানির নিচে চালিত পরমাণু অস্ত্র ব্যবস্থা’ এবং সলিড জ্বালানি চালিত হাইপারসনিক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র।
জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সামরিক বাহিনী আজ সকাল ৮টায় উত্তর কোরিয়ার সিনপো এলাকার জলসীমার কাছে পরীক্ষা চালানো বেশ কয়েকটি অজ্ঞাতনামা ক্রুজ ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’
জেসিএস বলেন, উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের নজরদারিত্বের আওতায় ছিল। বিবৃতিতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সামরিক তৎপরতা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এদিকে উত্তর কোরিয়া বৃহস্পতিবার বলেছে, তারা নতুন প্রজন্মের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ ধরনের ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে এটি ছিল তাদের প্রথম পরীক্ষা।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, পরীক্ষাটি ছিল ‘অস্ত্র ব্যবস্থার ক্রমাগত হালনাগাদ করার একটি প্রক্রিয়া। এটি পিয়ংইয়ংয়ের একটি নিয়মিত এবং বাধ্যতামূলক কার্যক্রম। এ দফায় কতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে সে ব্যাপারে তারা সুনির্দিষ্ট করে কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat