ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৪৫৫৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরান রোববার বলেছে, তারা কক্ষপথে একযোগে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পশ্চিমাবিশ্বের সমালোচনার মুখে দেশটির বিপ্লবী গার্ড একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণের এক সপ্তাহ পর এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।’
ওই খবরে আরো বলা হয়, স্যাটেলাইটগুলো দুই ধাপে সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার উপরে কক্ষপথে ছোড়া হয়।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মাহদা স্যাটেলাইট উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন প্রায় ৩২ কিলোগ্রাম এবং ইরানের মহাকাশ সংস্থা তা তৈরি করেছে।
কক্ষপথে নিক্ষেপ করা অন্য দুটি স্যাটেলাইটের নাম হচ্ছে কেহান-২ এবং হাতেফ। এ দুটি স্যালেলাইটের প্রত্যেকটির ওজন ১০ কিলোগ্রাম করে।
গত সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দল সোরায়া নামের গবেষণা স্যাটেলাই মহাকাশে পাঠিয়েছে।
ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এক বিবৃতিতে ইরানের এ স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের দেশগুলোর সরকার এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিরুদ্ধে বারবার ইরানকে সতর্ক করে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat