ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৪৫৫২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রিটিশ বিনিয়োগকারীদের বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য তাদের কাছ থেকে বড় পরিসরে বিনিয়োগ প্রত্যাশা করেছেন। তিনি বলেন, “আমরা বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি। এর জন্য আমরা সারা দেশে ১শ’টি অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক এবং ইনকিউবেশন সেন্টার প্রতিষ্ঠা করছি।” তিনি বলেন, “ব্রিটিশ বিনিয়োগকারীরা চাইলে বাংলাদেশ তাদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ করবে, কারণ আমরা অন্য কয়েকটি দেশের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছি।” যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় সংসদীয় দলের (এপিপিজি) ভাইস চেয়ার ও ইন্দো-ব্রিটিশ বিষয়ক এপিপিজি’র চেয়ার বীরেন্দ্র শর্মা এমপি’র নেতৃত্বে যুক্তরাজ্যের ক্রস পার্টি একটি পার্লামেন্টারি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন।
শেখ হাসিনা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার সঙ্গে সুসংযুক্ত যেখানে ৩শ’ কোটি মানুষের বাজার রয়েছে। সুতরাং, বিনিয়োগকারীরা তাদের উৎপাদিত পণ্যের বাজার খুঁজে পেতে কোন সমস্যায় পড়বেন না। তাঁর সরকার বাংলাদেশে বিনিয়োগের পদ্ধতিগত সময় কমানোর জন্য সবকিছু অনলাইন ভিত্তিক করেছে। সরকার ইতিমধ্যে ১৭০ টি আইটেমের মধ্যে ১১০ টি আইটেম অনলাইনে রেখেছে। বাকি ৬০ টি আইটেম খুব শীঘ্রই অনলাইনে দেওয়া হবে।
ব্রিটিশ এমপিরা বাংলাদেশ ও এর জনগণের আর্থ-সামাজিক অগ্রগতির জন্য সরকারের উন্নয়ন উদ্যোগকে এগিয়ে নিতে নিবিড়ভাবে কাজ করার অঙ্গীকার করেন। পাঁচ সদস্যের এই সংসদীয় প্রতিনিধি দলে রয়েছেন- প্রাক্তন টেক ও ডিজিটাল অর্থনীতির কনজারভেটিভ মন্ত্রী পল স্কুলি এমপি, ইউকে হাউস অব কমন্স সিলেক্ট কমিটির মেম্বার ফর ফরেন অ্যাফেয়ার্স নীল কোয়েল এমপি, হাউস অফ কমন্সের বিরোধীদলীয় হুইপ অ্যান্ড্রু ওয়েস্টার্ন এমপি এবং হাউস অব কমন্সের সিনিয়র সংসদীয় সহকারী ডমিনিক মফিট। প্রতিনিধি দলটি ২৭ জানুয়ারি ঢাকায় আসে এবং আগামী ৩১ জানুয়ারি তাদের লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মো. জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat