ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৫
  • ৪৩৪৫৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় আজ বজ্রপাতের পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার  বিকেলে লংগদু উপজেলার আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু ও ভাসাইন্যাদম এলাকায় কাপ্তাই হ্রদে বোটের উপর বজ্রপাতের ঘটনায় একসাথে তিনজন নিহত হন। 
নিহতরা হলেন, গৃহবধু রিনা বেগম (৩৫) এবং বোটের যাত্রি জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বাচ্চু মিয়া (৩০)। 
এ ঘটনায়  কাপ্তাই হ্রদের  বোট চালক আক্কাস আলী (৪৫) এখনও নিখোঁজ রয়েছেন ।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করে জানান, আজ শনিবার মাইনী বাজার থেকে ভাসাইন্যাদমে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে বোটের তিনযাত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় বোট চালক এখনও নিখোঁজ রয়েছেন। অন্যদিকে, বজ্রপাতের পৃথক ঘটনায় আটারক ছড়া ইউনিয়নে এক গৃহবধু নিহত হয়েছেন। 
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে লংদু উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
এদিকে, বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে লংগদু উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল দাশ বাবু  জানান, বজ্রপাতে নিহতদের পরিবারকে প্রযোজনীয় সহায়তা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat