ব্রেকিং নিউজ :
গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৩৪৩৩৬৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের একটি ওয়াটার পার্কে শনিবার এক বন্দুকধারীর গুলিতে এক শিশু সহ অন্তত নয়জন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
স্থানীয় শেরিফের কার্যালয় বলেছে,সন্দেহভাজন ব্যক্তি ডেট্রয়েটের শহরতলির রচেস্টার হিলসের কাছে এই বন্দুক হামলা চালায়।
‘এটা মনে হচ্ছে যে হামলাকারী ব্যক্তি একটি গাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং ফোয়ারার প্যাডের কাছে এসে গুলি করেছে। পুনরায় লোড করা হয়েছে,গুলি চালানো হয়েছে।’
ওকল্যান্ড কাউন্টির শেরিফ মাইকেল বাউচার্ড সাংবাদিকদের বলেছেন,খুব এলোমেলো গুলি ছোঁড়া হয়েছে বলে মনে হচ্ছে, তিনি মনে করেন যে বন্দুকধারীর সাথে ‘আহতদের কোন সংযোগ ছিল না।’
তিনি বলেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে,আট বছরের এক শিশুসহ বিভিন্ন বয়সের নয় থেকে ১০ জন হামলার শিকার হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি গ্লোক হ্যান্ডগান ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
বাউচার্ডের মতে,‘আমরা বিশ্বাস করি সন্দেহভাজন ব্যক্তি আমাদের কাছাকাছি রয়েছে।’
তিনি বলেন, সোয়াট টিম এবং সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে।
মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার বলেছেন,‘এই বন্দুক হামলা সম্পর্কে জানতে পেরে তার হৃদয় ভেঙে পড়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat