ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৭৬৮৭৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলার নলছিটিতে অজ্ঞাত যানবাহনের চাপায় সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। শনিবার রাত ১টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী জানান, বরিশাল থেকে একজন যাত্রী নিয়ে ঝালকাঠির উদেশ্যে যাচ্ছিল একটি সিএনজি। বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের রায়াপুর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা বাস অথবা ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি চালক আল-আমিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন।
পরে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম তাদের সড়কে আহত অবস্থায় দেখে নিজ গাড়িতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
ঝালকাঠির জেলা প্রশাসক এ সময় বরিশাল থেকে ঝালকাঠি ফিরছিলেন।
নিহত সিএনজি চালক আল-আমিন (৩৫)  ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাপুর এলাকার আবদুল হকের ছেলে ও নিহত আলতাফ মুন্সী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে ।
এ ব্যাপারে নলছিটি থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে । দুর্ঘটনা কবলিত সিএনজি উদ্ধার করে নলছিটি থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat