ব্রেকিং নিউজ :
দিনাজপুরে র‌্যাব সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভেনেজুয়েলার তেল খাত সম্পর্কিত নিষেধাজ্ঞা আরও শিথিল করলো যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসি প্রতিশ্রুতিবদ্ধ : সিইসি বিশ্বে ৯ কোটি ৪০ লাখেরও বেশি মানুষের ছানি অস্ত্রোপচার প্রয়োজন : বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রাণীদের চিকিৎসাকেন্দ্র উদ্বোধন তারেক রহমানের, মিলবে বিনামূল্যে সেবা ভেনেজুয়েলায় বিরোধী দলীয় নেতা মাচাদোর ঘনিষ্ঠ গুয়ানিপাকে গৃহবন্দী প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি
  • প্রকাশিত : ২০২৪-০৬-২০
  • ৭৬৫৬৫৭০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ‘সিলেট নগরকে আগাম বন্যা থেকে রক্ষায় সুরমা নদী খনন করা হবে।’
তিনি আজ সকালে সিলেট সিটি করপোরেশনের টুকেরবাজার এলাকায় শাদীখাল পরিদর্শনকালে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবেশি দেশ ভারত থেকে আসা ঢলের পানি বাংলাদেশ হয়ে বঙ্গপোসাগরে প্রবাহিত হয়। এ কারণে সিলেট অঞ্চলে যুগ যুগ ধরে বন্যা পরিস্থিতি দেখা দিচ্ছে। পলিমাটিতে নদী ভরাট হয়ে যাওয়ার কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। তাই, পানি উপচে শহরেও প্রবেশ করছে। এ পরিস্থিতির উত্তোরণে দেশের ৯টি স্থানে নদীতে ড্রেজিং স্টেশন তৈরি করা হচ্ছে।
তিনি বলেন, ‘নদীতে পলিমাটি থাকার ফলে এর আগেও ড্রেজিং কাজ ব্যাহত হয়েছিল। উজান থেকে আসা পানির সাথে পলিমাটিও আসে। সে পলিমাটি নদীর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। প্রকৌশলীদের সাথে আলাপ করেছি দ্রুত সুরমা নদী ড্রেজিং ব্যবস্থা নেওয়া হবে।’ একইসাথে নদী ভাঙন, পলিমাটি অপসারণে নিয়মিত নদী
জাহিদ ফারুক আরও বলেন, ‘কিশোরগঞ্জের মিটামইন সড়ক দিয়ে পানি দ্রুত প্রবাহের জন্য ব্যবস্থা গ্রহণ করছে সরকার।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। আমরা আগাম বন্যা পরিস্থিতি রুখতে সুরমা নদী খননের ব্যবস্থা গ্রহণ করছি।’
এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা, সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat