ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিকারাগুয়া আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে,কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান শাসনের সাথে সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে এটি বিরল পদক্ষেপ।
বর্তমানে চীনে নিকারাগুয়ার রাষ্ট্রদূত মাইকেল ক্যাম্পবেল বেইজিংয়ে তার অফিস থেকে আফগানিস্তানে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
নিকারাগুয়ার ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার বলেছেন,‘আমরা আফগানিস্তানের ইসলামিক এমিরেট, সেই দেশের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানাই,তারা আমাদের কমরেড মাইকেল ক্যাম্পবেলকে স্বাগত জানিয়েছেন।’ সরকারপন্থী নিউজ আউটলেট ইএল ১৯ ডিজিটাল এ কথা জানায়।
২০২১ সালে তাদের ক্ষমতায় ফিরে আসার পর থেকে, তালেবান কর্তৃপক্ষকে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
নিকারাগুয়ান সরকার তার ঘোষণায় তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করেনি।
তালেবানকে স্বীকৃতি না দিয়ে আফগানিস্তানে চীনের একজন রাষ্ট্রদূত রয়েছে।
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিক রাষ্ট্রদূত ছাড়াই একজন চার্জ ডি‘অ্যাফেয়ার্সকে শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব দিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat