ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৪৩৪৫৬৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় একটি যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শনিবার যুক্তরাষ্ট্রের বিমানবাহী একটি রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। সিউলের নৌবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এই সপ্তাহে পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট ভøালাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির প্রতিবাদ জানাতে দক্ষিণ কোরিয়া সিউলে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করার একদিন পর এমন ঘোষণা ঘোষণা দেওয়া হলো। হামলা হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে চুক্তিটিতে।
দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্ট ২২ জুন সকালে বুসান নৌ ঘাঁটিতে পৌঁছেছে।’
বিবৃতিতে আরো বলা হয়, এটির আগমন ‘দক্ষিণ কোরিয়া ও মার্কিন জোটের শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা ভঙ্গি এবং উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির জবাব দেওয়ার জন্য তাদের দৃঢ় সংকল্প প্রদর্শন করে।’
পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন আসার প্রায় সাত মাস পর এই রণতরী সিউলে পৌঁছালো।
ইউএসএস থিওডোর রুজভেল্ট এই মাসে দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ মহড়ায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। এদিকে পিয়ংইয়ং সব সময় এমন যৌথ সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানায়।
যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের যৌথ প্রশিক্ষণ মহড়া জোরদার করেছে এবং উত্তরকে আটকাতে এই অঞ্চলে কৌশলগত মার্কিন সামরিক সম্পদের দৃশ্যমানতা বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat