ব্রেকিং নিউজ :
গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৫৪৪৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে সপ্তাহান্তে একটি গাড়ি এবং একটি সিমেন্ট মিক্সার ট্রাকের সংঘর্ষে চারজন নিহত এবং তিনজন আহত হয়েছে। পুলিশ সোমবার এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
পুলিশ জানায়, নিহতদের বহনকারী গাড়িটি দক্ষিণ দিকে যাওয়ার সময় এটি শনিবার ভোর ৪টার দিকে ডুমাগুয়েতে সিটিতে একটি মোড়ে সামনের দিক থেকে আসা একটি  ট্রাকের সাথে ধাক্কা খায়। 
প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গাড়িটি বিপরীত লেন দিয়ে যাওয়ার ফলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪৫ বছর বয়সী গাড়িটির পুরুষ চালক ও প্রাপ্তবয়স্ক তিন মহিলা যাত্রী নিহত হয়। 
পুলিশ জানায়, গাড়ির চালক এবং যাত্রীরা লুজন দ্বীপের বাসিন্দা। 
তারা আরো জানায়, এ দুর্ঘটনায় আহত তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। আহত এ তিনজনের বয়স ১৫, ১৭ এবং ১৯ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat