ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৫
  • ২৩৪৩৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে মুক্তিপণ আদায়ের দাবিতে অপহৃত শিশু শাহিলকে আজ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- আল আমিন (২৭) ও নুর ইসলাম (৩৫)।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের গোলাম বাজার এলাকার শিশু শাহিলকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের দাবি করেছিলো অপহরনকারীরা। 
মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ মো.মামুনুর অর-রসিদ। তিনি বলেন, গত রোবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা ইউনিয়নের গোলাম বাজার এলাকার সানোয়ার বাড়ির ভাড়াটিয়া ফল ব্যবসায়ী রুবেলের আট বছরের শিশুপুত্র শাহিল বাসার নীচ থেকে নিখোঁজ হয়। পরদিন সকালে তার মুঠোফোনে ফোন করে ছেলেকে অপহরণ করা হয়েছে বলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিশ্চিত করতে অপহরণের পর ছেলেকে হাত-পা বাঁধা অবস্থার একটি ভিডিও তার মোবাইলে পাঠানো হয়। বিষয়টি কাউকে জানালে ছেলেকে হত্যা করা হবে এমন হুমকি দেয়ার পর রুবেল কাউকে কিছু না বলে মুক্তিপণ দেয়ার জন্য টাকা জোগাড় করতে থাকে। পরে টাকা জোগাড় করতে না পেরে নিরুপায় হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে অভিযোগ করলে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরপরই প্রযুক্তির সহায়তায় আসামি শনাক্ত করে দুইজনকে গ্রেফতার করে এবং শিশু শাহিলকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat