ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৬
  • ২৩৪৩৩৪৪৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোর জেলার সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ছোট চৌগ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত লাকি বেগম (৩৫) ছোট চৌগ্রামের মোয়াজ্জেম ফকিরের স্ত্রী ও আক্কাস আলী ফকির (৬০) একই এলাকার মৃত আফেজ উদ্দিন ফকিরের ছেলে।
সিংড়া থানার ওসি আবুল কালাম জানান, ছোট চৌগ্রামের মৎস্য চাষী হামিদুল ইসলাম তার বাড়ী থেকে মানুষ চলাচলের রাস্তার ওপর দিয়ে অবৈধভাবে এ্যালুমিনিয়ামের খোলা তারে পুকুরে লাইন টেনে নিয়ে যায়। সকালে লাকি বেগম সেই রাস্তার পাশে কাজ করতে গিয়ে বৈদ্যুতিক লাইনের তারটি সরিয়ে দিতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাটি লাকি বেগমের শ্বশুর দেখতে পেয়ে একটি বাঁশ দিয়ে বিদ্যুতের তারটি সরিয়ে দিতে গেলে সেই তারটি ছিটকে এসে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনার পর মৎস্য চাষী হামিদুল ইসলামের উপর ক্ষিপ্ত হয়ে উঠে এলাকাবাসী।
ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat