ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ২৩৪৩৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জামালপুরের ইসলামপুরে নদীভাঙ্গন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এসব ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ধর্মমন্ত্রী প্রথমে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদ মাঠে পাঁচশ' পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল ও ১০জনের হাতে গো-খাদ্য তুলে দেন।
পরে বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত তিনশ' পরিবারের সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর প্যাকেটজাত ত্রাণসামগ্রী ও পরিবার প্রতি এক হাজার করে টাকা তুলে দেন।
সবশেষে মন্ত্রী বরুল ও মন্নিয়া গ্রামের ছয়শ' পরিবারের সদস্যদের হাতে ত্রাণের চাল, ৫০টি পরিবারকে শিশুখাদ্য ও ২০ টি পরিবারকে গো-খাদ্য বিতরণ করেন।
এসময় মন্ত্রী নদীভাঙ্গণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ হতে সকল ধরণের সহায়তার আশ্বাস দেন।
ত্রাণসামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শফিউর রহমান, পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ ও আবিদা সুলতানা যুথীঁসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat