ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৩৪৫৪৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপানের এজেআই-সিএলই কোম্পানি লিমিটেড ও রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড-এর মধ্যে আজ বুধবার এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাবি উপাচার্য অফিস লাউঞ্জে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ,এজেআই-সিএলই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা মি.তাইচি ওয়াতানাবে এবং রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড-এর জেনারেল ম্যানেজার মি.আকিরা তোদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কারস,এজেআই-সিএলই কোম্পানি লিমিটেড এবং রাইয়োবি সিস্টেমস কোম্পানি লিমিটেড যৌথভাবে অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহার করে কার্বন ক্রেডিট এবং কৃষি উন্নয়নের জন্য গবেষণা করবে।
এছাড়া,তারা এডব্লিউডি সেচ পদ্ধতির অনুশীলনের মাধ্যমে কম পানি ব্যবহার করে ধানের উৎপাদন বৃদ্ধি ও পানি সম্পদ সংরক্ষণের জন্য পরীক্ষামূলকভাবে ধান চাষ এবং জমিতে কার্বন গ্যাস পরিমাপের জন্য যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। জাপানের এই দুই কোম্পানি ঢাকা বিশ্ববিদ্যালয় কারস-এর বায়ু বিশুদ্ধতা ও পরিবেশ দূষণ ল্যাবরেটরিতে এ সংক্রান্ত গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি ‘গ্যাস ক্রোমাটোগ্রাফ মেশিন’ প্রদান করবে।
এসময় বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস)-এর পরিচালক অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম, কারস-এর গবেষকবৃন্দ এবং দুই জাপানি কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat