ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১০
  • ৩৪৪৫৫৫০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)’র সাথে ১১৭ কোটি টাকার (১০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর উপস্থিতিতে আজ বুধবার (১০ জুলাই) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বক্ষরিত হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন ও কোইকার কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম এই চুক্তিতে স্বাক্ষর করেন। 
এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)’র প্রতিনিধিবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে কোইকা চট্টগ্রামের বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি আধুনিকায়ন ও চাহিদা নির্ভর দক্ষ জনশক্তি গড়তে আর্থিক সহায়তা দেবে। 
তিনি  আশা করেন, প্রকল্পটি সঠিক সময়ে সুষ্ঠুভাবে বাস্তবায়নের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আরও যুগপোযোগি হবে। পাশাপাশি, এসকল কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের কোরিয়াসহ অন্যান্য দেশে কর্মসংস্থানের নিশ্চিত সুযোগ সৃষ্টি হবে। 
এর আগে, গত ৭ জুলাই কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) বাংলাদেশকে ১১৭ কোটি টাকার (১০ মিলিয়ন ডলার) আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat