ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৪৫৩৭২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের আম্বানি পরিবারের কনিষ্ঠপুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিয়ে আগামীকাল শুক্রবার। সম্প্রতি মহাধুমধামে হয়েছে এই হবু দম্পতির গায়ে হলুদের অনুষ্ঠান। অনেক রাখঢাকের পর শেষমেশ প্রকাশ্যে এলো রাধিকার গায়ে হলুদের ছবি, যা নজর কেড়েছে ফ্যাশনপ্রেমী নেটিজেনদের। 
ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, কলকাতার মেয়ে অনামিকা খান্নার ডিজাইন করা পোশাকেই গায়ে হলুদে রাধিকা সেজেছিলেন তাজা ফুলের স্নিগ্ধতায়।
এদিন রাধিকার পরনে ছিল হলুদ লেহেঙ্গা-চোলি আর ফুলেল বেশ। রাধিকার পোশাকের সবচেয়ে নজরকাড়া দিকটি তার ওড়নাটি। তার ওড়নাটিই তৈরি করা হয়েছিল তাজা ফুল দিয়ে। বেলিফুলের কুঁড়ি দিয়ে নকশা করা ছিল পুরো ওড়নাটি আর বর্ডারে ছিল গাঁদা ফুলের কারুকাজ।
রাধিকার এই সাজ হবু কনেদের জন্য নিঃসন্দেহে নয়া ‘ট্রেন্ড’ তৈরি করছে। পোশাকশিল্পী অনামিকাই রাধিকাকে গায়েহলুদের সাজে সাজিয়েছিলেন।
এছাড়া রাধিকার পোশাকই নয়, গায়ে হলুদে আম্বানি বাড়ির বড় বউ শ্লোকার পোশাকের নকশাও করেছেন অনামিকা।
গায়ে হলুদের দিন শ্লোকার পরনে ছিল না হলুদ পোশাক। শ্লোকা পরেছিলেন রঙিন লেহেঙ্গা। লেহেঙ্গা জুড়ে ছিল রঙিন সুতো আর চুমকির কারুকাজ। 
কলকাতা থেকে ফ্যাশন দুনিয়ায় যাত্রা করেই এখন তার নামডাক মুম্বাইয়ের প্রথম সারির পোশাকশিল্পীদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat