ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ বন্যা ও ঝড় মোকাবিলায় সমালোচনার মুখে পদত্যাগ পর্তুগালের স্বরাষ্ট্রমন্ত্রীর আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি হত্যার চেষ্টা থেকে বেঁচে যাওয়ার দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের জ্বালানি সংকটের কারণে কিউবায় ফ্লাইট স্থগিত করলো কানাডিয়ান বিমান সংস্থা বাংলাদেশ ইস্যুতে আইসিসি ব্যর্থ, ভুল স্বীকার করা উচিত: পাকিস্তানি ক্রিকেটার হাফিজ গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৬৫৬৪৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মধ্য ইকুয়েডোরের একটি আগ্নেয়গিরি থেকে বুধবার অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে উদগীরণ হওয়া ছাই চারটি শহরে ছড়িয়ে পড়েছে। বাসিন্দারা গর্জন এবং বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন।
জিওফিজিক্যাল ইন্সস্টিটিউট বলছে, রাজধানী  কুইটো থেকে ১৯৫ কিলোমিটার দূরের সাঙ্গে আগ্নেয়গিরিটি ১৬২৮ সাল থেকে প্রায় স্থির হয়ে আছে। মূলত অল্পবিস্তর উদগিরণ ঘটায়। এই আগ্নেয়গিরি থেকে ২০২১ সালে ৫,২৩০ মিটার পর্যন্ত ছাইয়ের উদগিরণ ঘটে এবং এতে ৪৩ হাজার হেক্টর এলাকার শস্য বিনষ্ট হয়। ক্ষতিগ্রস্ত হয় ৩ লাখ ৩০ হাজার লোক।
বুধবার মধ্যাঞ্চলীয় খিমবরাজো প্রদেশের গুয়ামতে এবং কুমান্দায় আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়ে।
আগ্নেয়গিরি থেকে প্রায় দুশো কিলোমিটার দূরের দক্ষিণ পশ্চিম গুয়াস প্রদেশের নারাঞ্জিটো এবং মিলাগ্রোতেও ছাই ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে কৃষকদের তাদের শস্য ধুয়ে দিতে দেখা গেছে।
ইকুয়েডর আন্দিজ পার্বতশ্রেনীর প্রায় ১শ’টি আগ্নেয়গিরি অঞ্চলে অবস্থিত যেটি তীব্র ভূমকম্পন প্রবন এলাকা।
দক্ষিণ আমেরিকার এ দেশটিতে ২০১৬ সালে ৭.৮ তীব্রতার ভূমিকম্পে ৬৭৩ লোক প্রাণ হারিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat