ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৪
  • ৪৩৪৫৬১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরাজপুর জেলায় আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৪ পালন উপলক্ষেএক মাদক বিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে জেলা সার্কিট হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রসাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবি রায় এর সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। এছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, ইত্তেফাক এর স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক বাবুল সরকার এবং কালেক্টরেট স্কুলের ৯ম শ্রেণির ছাত্র আহাদ রায়হান আলোচনায় অংশ নেন। আলোচকরা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন বর্তমান সরকার মাদক নিয়ন্ত্রণে মাদক আইন আধুনিকায়ন করেছেন। সীমান্তে নিরাপত্তা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য বিভিন্ন দেশের সাথে চুক্তি করেছেন। তিনি মাদক বিরোধী অভিযান আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat