ব্রেকিং নিউজ :
দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা বিদ্যুৎ-জ্বালানি খাতে দুর্নীতির কাঠামো ভেঙেছে অন্তর্বর্তী সরকার : উপদেষ্টা নির্বাচনে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে : মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের সৌজন্য সাক্ষাৎ রিজভী আহমেদ অসুস্থ, হাসপাতালে ভর্তি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে : ড. সালেহউদ্দিন
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৪৪৫৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, ঢাকায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি টার্গেট ছিল পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মী। 
তিনি বলেন, একজন পুলিশ সদস্যকে মারলে দশ হাজার টাকা এবং ছাত্রলীগ কর্মীকে মারলে পাঁচ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। 
তিনি আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। 
অতিরিক্ত কমিশনার বলেন, সম্প্রতি সুলতান নামে এক আসামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সুলতান। যুক্তরাজ্য থেকে এ নির্দেশনা এসেছিল। মাঠ পর্যায়ে টোকাইদের দিয়ে এটি বাস্তবায়ন করেছিল বগুড়ার যুবদল নেতা নুরে আলম সিদ্দিকি পিটনের দুলাভাই আব্দুল আজিজ ওরফে সুলতান।
তিনি বলেন, বগুড়ার যুবদল নেতা নূরে আলম সিদ্দিকী যুক্তরাজ্য থেকে নির্দেশনা পান। নির্দেশনায় বলা হয়েছিল, পুলিশ মারলে ১০ হাজার এবং ছাত্রলীগ মারলে ৫ হাজার টাকা দেওয়া হবে। পরে এই নির্দেশনা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য কাজে লাগান নিজের দুলাভাই আব্দুল আজিজ ওরফে সুলতানকে।
ডিবি প্রধান বলেন, স্বাধীনতা বিরোধী চক্রটি পুলিশের বিভিন্ন স্থাপনায় আগুন-হামলা ও কয়েকজন পুলিশ সদস্যকে হত্যার পর ঝুলিয়ে রেখেছে। এইটা কি কোনো সভ্য দেশের মানুষের পক্ষে সম্ভব?
হারুন অর রশিদ বলেন, সরকার পতনের আন্দোলন বাস্তবায়নের জন্য গ্রেফতারকৃত আসামি মো. আব্দুল আজিজ সুলতান টোকাই ও ছিন্নমূল শ্রেণির লোকদের দিয়ে একজন ছাত্রলীগ কর্মীকে মারলে ৫ হাজার টাকা এবং একজন পুলিশ সদস্য মারলে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। 
তিনি বলেন, তারা ভেবেছিল পুলিশের মনোবল যদি ভেঙে দেওয়া যায় তাহলে জামায়াত-শিবির ও বিএনপির ষড়যন্ত্র সফল হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat