ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৫
  • ৪৩৪৬৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি জেলায় আজ সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীসা প্রমুখ।
আলোচনা সভার আগে শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং পৌরসভা প্রাঙ্গনে অতিথিবৃন্দ বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করেন। 
পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন  আগামী ৩১ জুলাই বৃক্ষমেলার সমাপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat