ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৩৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন,উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা প্রবর্তন করতে হবে।
এই তহবিলগুলোর বরাদ্দ ও বন্টনে আরও স্বচ্ছতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন,সেগুলো যাতে উদ্দিষ্ট জলবায়ু কার্যক্রমগুলোকে কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে তা নিশ্চিত করতে হবে।
সাবের হোসেন চৌধুরী আজারবাইজানের শামাখিতে অনুষ্ঠানরত দুই দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের শুক্রবার প্রথম দিনে এই কথা বলেন।
সাবের হোসেন চৌধুরী নতুন সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন প্রণয়নে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি এবং ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রের এসআইডিএস)  জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনা করার ওপর জোর দেন।
তিনি একটি স্পষ্ট জলবায়ু অর্থায়নের সংজ্ঞা চূড়ান্ত করার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন। যাতে এটি ব্যাপকভাবে অভিযোজন,প্রশমন এবং লস এন্ড ড্যামেজের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে।
হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামটি সম্মিলিত পরিমাণগত লক্ষ্য জলবায়ু অর্থায়ন বিষয়ে গভীর আলোচনার সাথে শুরু হয়, যা ২০২৫ সালের পরে উন্নত দেশগুলোর দ্বারা উন্নয়নশীল দেশগুলোর জন্য বর্তমান ১০০ বিলিয়ন মার্কিন ডলার জলবায়ু অর্থায়ন লক্ষ্যকে প্রতিস্থাপন করতে প্রস্তুত।
এই রিট্রিটের আলোচনা বৈশ্বিক জলবায়ু অর্থায়নের ভবিষ্যতকে কাঠামোবদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে,জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল দেশগুলোর জন্য আরও ন্যায়সঙ্গত এবং কার্যকর সমর্থন প্রদান করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat