ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৭
  • ২৩৪৫৪৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) আজ শনিবার সমাজের নিম্ন  আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আটা, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হয়। 
ঢাকাস্থ নাবিক কলোনী, মিরপুর-১৪’ তে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা দুঃস্থ ও নি¤œ আয়ের মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন। সুবিধাবঞ্চিত শিশু, পঙ্গু, বয়স্ক নারী-পুরুষসহ অসহায়, গরিব ও দুঃস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট এ সময় উপস্থিত সকলের খোঁজ খবর নেন এবং গরিব-দুঃস্থ জনগোষ্ঠীর পাশে থাকার আশ্বাস দেন। 
নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ মানুষের কল্যাণে সর্বদা সহায়তা করে আসছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 
এ সময় অন্যান্যদের মধ্যে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, অধিনায়ক বানৌজা হাজী মহসীন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat