ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-২৮
  • ২৪৩৫৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক দেশব্যাপী ধ্বংসযজ্ঞে আহত পুলিশ সদস্যদের দেখতে আজ রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন। তিনি আজ বিকেলে আহত পুলিশদের সাথে কিছু সময় কাটিয়েছেন এবং তাদের স্বাস্থ্যের অবস্থা ও তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
গুরুতর আহত পুলিশদের অবস্থা দেখার পরে এবং তাণ্ডবের সময় তাদের উপর অমানবিক নির্যাতনের নির্মমতা শুনে, তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। পরিদর্শনকালে তিনি তাঁর অশ্রু সংবরণ করতে পারেননি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিশেষ শাখার (এসবি) প্রধান মো. মনিরুল ইসলাম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
সিপিএইচের পরিচালক (ডিআইজি) শেখ মো. রেজাউল হায়দার এ সময় প্রধানমন্ত্রীকে আহত পুলিশদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।
শেখ হেলাল এমপি, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্র জানিয়েছে, দেশব্যাপী সহিংসতার সময় হামলার শিকার ৩৯ জন পুলিশ এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দেশব্যাপী তাণ্ডবে তিনজন পুলিশ নিহত এবং ১১৩১ জন আহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যরা হলেন- পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া, সহকারী উপ-পরিদর্শক মো. মুক্তাদির ও নায়েক মো. গিয়াসউদ্দিন।
এর আগে প্রধানমন্ত্রী সাম্প্রতিক দেশব্যাপী সহিংসতায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল (ঢামেক) এবং পঙ্গু হাসপাতাল নামে পরিচিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর) পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat