ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৭-৩১
  • ২৩৪৩৫৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলায় আজ বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন করা হচ্ছে।   বুধবার সকালে এ উপলক্ষে জেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।
পরে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জেলাপরিষদ মিলনায়তনে আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও  পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। 
এ সময় জেলা প্রশাসক আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমেন টুলু, কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শাহিন মজীদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস এম আলী নেওয়াজ পলাশ, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন প্রমূখ। 
এর আগে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। পরে জেলা পর্যায়ে মৎস্য উৎপাদনে সফলতার জন্য তিনজন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসক অফিস সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা। 
অন্যদিকে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে জেলা ও উপজেলার মৎস্য সম্পদের স্থায়ীত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময়, গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান, সুফল ভোগীদের মধ্যে উপকরণ বিতরণসহ বিভিন্ন আয়োজন রয়েছে সপ্তাহজুড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat