ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৬
  • ২৩৪৩৩৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে বাংলাদেশের সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দেশে ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের’ ওপর গুরুত্ব আরোপ করেছেন।
জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিবৃতি প্রকাশ করে মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এই আহ্বান জানান।
মহাসচিব সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির নিন্দা জানিয়েছেন।
তিনি শেখ হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা সম্পর্কে সেনাপ্রধানের ঘোষণাসহ দেশের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
গুতেরেস বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি সব ধরনের সহিংসতার বিষয়ে পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat