ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-০৯
  • ২৩৪৫৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথ গ্রহণকে স্বাগত জানিয়েছে। 
ইইউ’র উচ্চপদস্থ প্রতিনিধি জোসেপ বোরেল ফনটেল আজ এক বিবৃতিতে বলেছেন "ইইউ নতুন প্রশাসনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য উন্মুখ এবং এই সঙ্কট কাটিয়ে ওঠার প্রয়াসে সমর্থন জানাচ্ছে যা সুশাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া হয়ে ওঠবে বলে আশা করা হচ্ছে।” 
তিনি বলেন, বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে। অন্তর্বর্তী সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠ প্রস্তুত করা এবং আন্দোলনকালে প্রাণহানি ও সহিংসতার জন্য দায়ি ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করা। 
তিনি আরো বলেন, "এটি গণতান্ত্রিক পথে দেশের অগ্রযাত্রা এবং বাংলাদেশের জনগণ ও তরুণদের আশা-আকাঙ্খার পরিপূর্ণতা লাভের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।” 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat