ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৩
  • ৩৪৪৫৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভেনিজুয়েলায় বিক্ষোভ আরো তীব্র হওয়ার প্রেক্ষাপটে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো রাষ্ট্রকে আরো কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার প্রতিরক্ষা পরিষদের বৈঠকে সমাজতান্ত্রিক এই নেতা বলেছেন, সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে আরো গতি, আরো দক্ষতা এবং আরো কঠোর হওয়ার জন্যে আমি রাষ্ট্রের সকল শক্তির প্রতি আহ্বান জানাচ্ছি।
ভেনিজুয়েলায় গত ২৮ জুলাইয়ের নির্বাচনে নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে। গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মি. মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। এ সময়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভে এ পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে দুহাজারেরও বেশি লোককে।
মাদুরো হতাহতের জন্যে বিরোধী দলকেই দায়ী করেছেন।
তিনি বলেছেন, কোথায় এই সহিংসতার বুদ্ধিজীবী লেখক, কোথায় এই সহিংসতার অর্থদাতা এবং এর পরিকল্পনাকারী?
ভেনিজুয়েলায় বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো এবং মাদুরোর প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া নিরাপত্তার স্বার্থে আত্মগোপনে রয়েছেন।
তাই মাদুরো জানতে চেয়েছেন, কোথায় এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া? তিনি কি পালিয়েছেন? মিসেস মাচাদো, কে হত্যার হুকুম দিয়েছে?
এদিকে মাচাদো শনিবার  ভেনিজুয়েলা ও বিশ^জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat