ব্রেকিং নিউজ :
আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৪
  • ৪৩৪৫৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শেষ পর্যন্ত  নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরের কথামত  বোলিং কোচ নিয়োগ দিল  ভারতীয় ক্রিকেট বোর্ড(বিসিসিআই)। টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারতীয়  দলের কোচের পদ থেকে  সরে দাঁড়ান রাহুল দ্রাড়ি, দায়িত্ব পান গৌতম গম্ভীর।  এরপরই   পুরো কোচিং প্যানেল নিজের পছন্দের লোকদের নিয়ে গড়ার কাজ শুরু করেছেন। যদিও তার প্রস্তাবিত নামগুলোতে সায় দিচ্ছিল না বিসিসিআই। অবশেষে গম্ভীরের পছন্দ অনুযায়ী দক্ষিণ আফ্রিকার  সাবেক পেসার  মরকেলকে বোলিং কোচ নিয়োগ দিয়েছে  বিসিসিআই।  
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ভারতীয় ক্রিকবাজ পরিবেশিত খবরে বলা হয়েছে,
বিসিসিআই সচিব জয় শাহ’র বরাত দিয়ে তারা মরনে মরকেলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের বোলিং কোচ হিসেবে কাজ শুরু করার  কথা রয়েছে সাবেক এই প্রোটিয়া তারকার। সেপ্টেম্বর মাসেই দুই টেস্টও সিরিজ খেলতে  ভারত সফর করবে  বাংলাদেশ ক্রিকেট দল।  বাংলাদেশ সিরিজ দিয়েই  ভারতীয় দলের  বোলিং কোচ  হিসেবে যাত্রা শুরু করবেন মরকেল।
 মূলত দেশী কাউকে  বোলিং কোচ নিয়োগ দিতে চেয়েছিল  বিসিসিআই। তবে শেষ পর্যন্ত গম্ভীরের চাওয়াই মেনে নিলো বিসিসিআই। রাহুল দ্রবিড়ের কোচিং স্টাফে বোলিং বিভাগের দায়িত্বে ছিলেন পরশ মামব্রেঅ । এবার তারই স্থলাভিষিক্ত হচ্ছেন ৩৯ বছর বয়সী মরকেল।
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজের আগে ব্যক্তিগত কারণে ভারতীয় শিবিরে যোগ দিতে পারেননি এই প্রোটিয়া তারকা। তবে বাংলাদেশ সিরিজ দিয়ে তিনি নতুন এই দায়িত্ব নিতে প্রস্তুত। চেন্নাইয়ে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২০০৬ সালে টেস্ট ভার্সন দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে  অভিষেক ঘটে মরকেলের।২০১৮ সালে অবসর নেওয়ার আগে তিনি প্রোটিয়াদের হয়ে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪টি টি-টেয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩০৯, ওয়ানডেতে ১৮৮ এবং টি-টোয়েন্টিতে ৪৭টি উইকেট শিকার করেছেন সাবেক এই ডানহাতি পেসার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat