ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ৩৪৩৪৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা দাবি করে সুযোগ সুবিধা আদায়কারীদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক। 
আজ শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফারুক-ই আজম বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা নানানভাবে নানান আঙ্গিকে হয়েছে। যাচাই-বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা থাকবে না, চলে যেতে হবে। রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে তাদেরকে শাস্তিও পেতে হবে।’ 
তিনি বলেন, মন্ত্রণালয় তা যাচাই-বাছাই করবে। একদিনে বললে তো হবে না, এটা প্রক্রিয়াধীন।’ 
ব্রিফিং শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পরিদর্শন করেন। কথা বলেন পুলিশ সদস্যদের সাথেও। এসময় ক্ষতিগ্রস্থ থানা গুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয়দের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাসার ফখরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat