ব্রেকিং নিউজ :
এবারের নির্বাচন হারিয়ে যাওয়া রাজনৈতিক অধিকার পুনরুদ্ধারের ঐতিহাসিক সুযোগ: তারেক রহমান ভোট চোরদের ঠিকানা এখন দিল্লি: আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া পিরোজপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা মেহেরপুরে বিএনপি’র নির্বাচনী সমাবেশ বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০ রাষ্ট্র পুনর্গঠনই বিএনপির প্রধান লক্ষ্য: তারেক রহমান নিউ মুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের আলোচনার অগ্রগতিতে সন্তুষ্ট ডিপি ওয়ার্ল্ড জ্বালানি খাতে স্বচ্ছতা নিশ্চিতে ‘সজাগ’ অ্যাপসহ ৫ অটোমেশন উদ্বোধন জনগণ পুরানো বন্দোবস্তের বস্তাপচা রাজনীতি আর ফিরিয়ে আনতে চায় না: ডা. শফিকুর রহমান মুসলিম বিশ্বকে শিক্ষায় আরও বেশি বিনিয়োগ করতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৯
  • ২৩৪৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৬ সহস্রাধিক মানুষকে সহায়তার জন্য আরো ৭ কোটি টাকা  মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ এখানে ব্রিটিশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, ‘যুক্তরাজ্য সরকার বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়িয়েছে।’
তিনি বলেন, এই সহায়তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, সুশীল সমাজ ও স্থানীয় জনগোষ্ঠির সক্রিয় ও চলমান সহায়তা প্রচেষ্টার পরিপূরক হবে।
এই সহায়তা সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতটি জেলা- ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, খাগড়াছড়ি ও চট্টগ্রামের মানুষের জন্য দেওয়া হয়েছে। এসব জেলার কিছু এলাকা ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে।
যুক্তরাজ্যের এই নতুন সহায়তার একাংশ স্টার্ট ফান্ড বাংলাদেশের পরিচালনায় কয়েকটি এনজিও বাস্তবায়ন করবে। এটি খাদ্য, নগদ অর্থ হস্থান্তর, বিশুদ্ধ খাবার পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যসামগ্রী সরবরাহসহ ৩৬ হাজারের বেশি লোককে সহায়তা করবে।
এ সহায়তার বাকি অংশ জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) দ্বারা পরিচালিত হবে এবং ৪ হাজার ৫০০ নারী ও কিশোরীকে জরুরি মাতৃত্ব, নবজাতক ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে।
এর মধ্যে রয়েছে ৩০টি ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প স্থাপন ও পরিচালনায় সহায়তা, যা প্রয়োজনীয় ওষুধ ও স্বাস্থ্যসেবা প্রদান করবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ৭ কোটি টাকা  সহায়তাসহ এই বছর বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি ও ত্রাণ কার্যক্রমের জন্য যুক্তরাজ্য সরকারের মোট সহায়তা ২৩.৪০ কোটি টাকায় দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat